মুজিববর্ষ উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের প্যানাফেলেক্স ডিজিটাল সাইন বোর্ড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে উদ্বোধন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা.মামুন মোল্লা, মেডিকেল কর্মকর্তা ডা.জাহেদ হোসেন, ডা.সমীরন হালদার, ডা.সৈকত জয়ধর, স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার প্রমুখ। পরে অতিথিরা মুজিববর্ষ উপলক্ষে উপজেলার স্বাস্থ্য কমপে¬ক্সের প্যানাফেলেক্স ডিজিটাল সাইন বোর্ড উদ্বোধন করেন।