দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সকাল ১১টায় সুজাপুরস্থ নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের ক্যাম্পাস-১ এর প্রাথমিক শাখা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মমতাজ আলী শাহ্, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা আলহাজ¦ গোলাম মোস্তফা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুলের অধ্যক্ষ অবিনাশ চন্দ্র রায়, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুল আলম, সিনিয়র সহকারী শিক্ষক মো. আশরাফ পারভেজ, সিনিয়র সহকারী শিক্ষক দেলবাহার খাতুন, সিনিয়র সহকারী শিক্ষক সিদরাতুল মুনতাহা মৌরিন, সিনিয়র সহকারী শিক্ষক সুরাইয়া ইয়াসমিন প্রমূখ।
শেষে শিক্ষক শিক্ষিকা, ছাত্রী-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেন তিনি।