বাগেরহাটের ফকিরহাটে ১‘শ ১৫ বছরের ঐতিহ্যবাহী বাঐডাঙ্গা বিএল মাধ্যমিক বিদ্যালয়ের সম্পত্তি ও খেলার মাঠ রক্ষায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যোগে জবর দখলকারি ভূমি দস্যু রবিউল আলম সরদারের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।
ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন, খলিলুর রহমান গাজী, আজগর আলী, ফরিদ শেখ, আবু তালেব, আবদুল হামিদ শেখ, মোঃ আনিসুর রহমান, মোঃ জাহিদ ইকবাল, ফকিরহাট উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক জয়ন্ত কুমার দাস প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০৬ সালে ব্রজলাল চক্রবর্তী নামের শিক্ষানুরাগী এক ব্যক্তি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তখন বিদ্যালয়ে অনেক জমি ছিল। স্বাধীনতা পূর্ব ও পরবর্তী বিভিন্ন দখলবাজরা বিদ্যালয়ের অনেক সম্পত্তি জবর দখল করে নেয়। শেষ পর্যন্ত একটি পুকুর ও খেলার মাঠসহ বিদ্যালয়ের ১ একর ৮৮ শতক জমি ছিল। এসএ রেকর্ড থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল কাগজপত্রে ওই জমি বিদ্যালয়ের নামে রয়েছে। কিন্তু হঠাৎ করে ২০১৫ সালে এলাকার চিহ্নিত ভূমি দস্যু রবিউল আলম সরদার বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন একশ ১৫ বছরের খেলার মাঠ দাবি করে। শুধু দাবি করেই থেমে থাকেনি তিনি খেলার মাঠে ঘরও নির্মান করেছেন। এ ছাড়া ওই মাঠ দখলের জন্য তিনি কিছু জাল কাগজপত্রও তৈরি করেছে। ওই কাগজপত্র দিয়ে কোর্টে মামলাও করেছে রবিউল। এসবের বিরুদ্ধে যারা কথা বলতে চায় তাদের নামে মামলা করে রবিউল। এলাকার অনেকের নামেই একাধিক মামলা করেছে সে। বিদ্যালয়ের খেলার মাঠ ও সম্পত্তি রক্ষায় আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
ফকিরহাট উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক জয়ন্ত কুমার দাস বলেন, একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের মাঠ দখলের জন্য পায়তারা করছে রবিউল সরদার। এ কথা সবাই জানে বিদ্যালয়ের জমি ও আশপাশের জমি ব্রজলাল চক্রবর্তীর। এ জমি কিভাবে রবিউল সরদারের পৈত্রিক সম্পত্তি হয় তা আমরা বুঝিনা।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুর সবুর শেখ বলেন, জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলার রায় বিদ্যালয়ের পক্ষেই আসবে আশা করি।বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবদুর সবুর শেখ বলেন, জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলার রায় বিদ্যালয়ের পক্ষেই আসবে আশা করি।