দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ওষধের দোকান মালিকের নিকট থেকে মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার সকালে উপজেলার ভাদুরিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষধ রাখার অপরাধে ৪ দোকান মালিককে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল মামুন জানান, মেয়াদোত্তীর্ন ওষধ রাখার দায়ে ৩ দোকান মালিকের প্রত্যেকের ২০ হাজার ও ১ দোকান মালিককে ২ হাজার টাকা করে মোট ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওষধ নিরাপত্তায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি