বগুড়ায় অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহ বিভাগ) এস এম কামাল হোসেন বলেছেন, সব কিছুতে প্রতিযোগিতা থাকতেই পারে। আওয়ামী লীগের মধ্যেও প্রতিযোগিতা থাকবে ,সেটাই স্বাভাবিক। কিন্তু প্রতিহিংসা থাকবে না। তিনি এ সময় দেশের বিরুদ্ধে ও আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এমন উল্লেখ করে বলেন, তাহলে সে ষড়যন্ত্রকে অবশ্যই সাংগঠনিক শক্তি দিয়ে তা প্রতিহত করতে হবে। দলে যতই প্রতিযেগিতা থাকুক ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সকল নেতা কর্মীকে ঐক্য বদ্ধ হতে হবে।তিনি বলেন, জিয়া, এরশাদ, কারফিউ দিয়ে গনতন্ত্রকে হত্যা করেছিল। জননেত্রী শেখ হাসিনা গনতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন। খালেদা জিয়াকে আগুন সন্ত্রাস উল্লেখ করে তিনি বলেন, খালেদা আগুন সন্ত্রাস করে গণতন্ত্রকে হতা করেছিলেন। তথাকথিত অবরোধের নামে সন্ত্রাস করে ক্ষমতায যাবার স্বপ্ন দেখেছিলেন। তাই সে সময় তারা ২২১ জন মানুষ হত্যা করেছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় অণ্যদের মধ্যে বক্তব্য রাখেন,সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাতক রাগেবুল আহসান রিপু,বগুড়া শহর আওয়অমীলীগের নেতা রফি নেওয়াজ খান রবিন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান সফিক,উপজেলা আওয়ামী লীগ নেতা জিয়াউল করিম শ্যাম্পু, আজিজুল হক, মিজানুর রহামন,টি আই এম নুরুন নবী তারিক, রফিকুল ইসলাম, আহসান হাবিব আম্বিয়া আবদুস সালাম ভোলন প্রমুখ।
প্রধান অতিথি এ সময় সভায় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলমগীর শাহী সুমনকে উপজেলা আ.লীগ কর্তৃক অব্যহতি দেয়ার কোন এখতিয়ার নেই বলে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সভায় অবগত করেন।
সভায় প্রধান অতিথি আরো বলেন আমাদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ আছে, আছে শেখ হাসিনার মত নেত্রী। যিনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন। অনেক দেশকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে গেছেন। আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বীতা ও প্রতিযোগিতা মূলক। এখন থেকে দলে শৃংখলা আনতে হবে। দলকে গোছাতে হবে। আওয়অমীলীগ ক্ষমতায় না থাকলে দেশ আবারও পিছিয়ে যাবে। উন্নয়নের অগ্রযাত্রা থেকে পিছিয়ে যাবে। নৌকা মার্কা ক্ষমতায় এলে দেশ ও দেশের মানুষ ভাল থাকে। গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দলকে সংগঠিত করে আগুন সন্ত্রাসীদের রাজনৈতিক শক্তি দিয়ে মোকাবিলা করতে হবে। আবারও দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।