বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো: সিরাজ বলেছেন, বেগম খালেদা জিয়ার যদি মুক্ত থাকতেন বাংলাদেশ বন্দি থাকত না, থাকত না এতটা দুর্বল আর নতজানু হয়ে। যে কোনো সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ভূতলে শায়িত হবে। খালেদা জিয়ার একটাই অপরাধ তিনি জণপ্রিয়। তাই সরকার তাকে ভয় পায়। সরকার খালেদা জিয়ার মিথ্যা মেডিকেল রিপোর্ট দেন। চিকিৎসা করাচ্ছেন না। ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দিত্বের দুই বছর পূর্তির দিনে তাঁর নি:শর্ত মুক্তির দাবীতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ থেকে মুক্তির জন্য যেকোন ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহবান জানান নেতৃবৃন্দ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপির সমাবেশে জেলা আহবায়ক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ আরো বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে বন্দি করে সরকার নির্বাচনের নামে তামাসা করছে। জনগন ভোট না দিলেও আওয়ামীলীগের প্রার্থীদের বিজয়ী ঘোষনা করা হচ্ছে। সর্বশেষ ঢাকা সিটি নির্বাচন এর বড় প্রমাণ। সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলামও ফজলুল বারী তালুকদার বেলাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান ও আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী, কেএম খায়রুল বাশার, হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট সেলাইমান আলী, মাফতুন আহম্দে খান রুবেল, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক এবিএম মাজেদুর রহমান জুয়েল, ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, শ্রমিকদলের সাইদুল কবির, মোশারফ হোসেন স্বপন, লিটন শেখ বাঘা, মহিলা দলের নাজমা আক্তার প্রমুখ।