জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন বঙ্গবন্ধু মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য সংগ্রাম করেছিলেন। এই ভাষার মাসে যারা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে ফুল দিতে নিষেধ করে, তাদের চিহ্নিত করে সমুচিত জবাব দিতে হবে। অমর একুশে ফেব্রুয়ারী যুগযুগ ধরে অনুপ্রেরণার উৎস হিসেবে বাঙ্গালী হৃদয়ে স্থান করে রেখেছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও নেতৃত্বে দেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। বেগম জিয়া ১০ বছর ক্ষমতায় থাকতে আওয়ামী লীগের কোন নেতাকর্মীদের সূযোগ সূবিধা দেয়নি। দেশকে যারা বিশ্বাস করেনা, তাদের সকল সূযোগ সূবিধা বন্ধ করে দিতে হবে। দেশে এখনও মুক্তিযুদ্ধকে অনেকে গন্ডগলের বছর বলে, তাদেরকে মুক্তিযুদ্ধ বলা অভ্যাস করাতে হবে।
গতকাল ৮ ফেব্রুয়ারী শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।
উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ সুব্রত কুমার সরকার, স্থানীয় ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, ফতেজংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বাদল, ফতেজংপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি মোজাফ্ফর হোসেন প্রমূখ।
এছাড়াও প্রধান অতিথি খানসামা উপজেলায় খামারপাড়া ইউনিয়নের খামারপাড়া গ্রামে নরবলী নামক স্থানে আত্রাই নদীর সাড়ে ৭ কিঃমিঃ ড্রেজিং কার্যক্রম উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। ওই সকল অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।