বগুড়ায় তুচ্ছ ঘটনায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে গরুত্বর আহত স্কুল ছাত্র নয়ন(১৭) অবশেষে ঘটনার ২দিন পর চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। গত ৫ ফেব্রুয়ারী (বুধবার) তাকে ছুরিকাঘাত করা হয়। এঘটনায় সন্ত্রাসী রবিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত নয়ন শহরের সাবগ্রাম এলাকার শোভান ফকিরের ছেলে এবং সাবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯বম শ্রেণীর ছাত্র ।
এদিকে আটক খুনি রবিন (২২)শহরের ভাটকান্দি মধ্যপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে ।
জানা গেছে. গত (৫ ফ্রেব্রুয়ারী )বুধবার সন্ধ্যায় খামারকান্দি মোল্লাপাড়া এলাকায় অনুষ্ঠিত ফুটবল খেলা শেষে বাড়ী ফেরার পথে তর্কাতর্কির জের নিয়ে তাকে ছুরিকাঘাত করে এলাকার কুখ্যাত সন্ত্রাসী রবিন । পরে গুরুত্বর আহত স্কুল ছাত্র নয়নকে রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গতকাল শুক্রবার গভীররাতে নয়ন মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে খুনি রবিনকে গ্রেপ্তার করে পুলিশ । এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় নারুলী ফাঁড়ী পুলিমের ইন্সপেক্টর জামিরুল জানান , খুনি রবিন এলাকার কুখ্যাত সন্ত্রাসী হিসাবে পরিচিত ছিল । চাঁদাবাজী জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অপরাধ কর্মকান্ডের সাথে জরিত ছিল সে।
এদিকে এ বিষয়ে বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, ছুরিকাঘাতের ঘটনা পর নয়নের পরিবার একটি মামলা দায়ের করে। শুক্রবার আটক রবিনকে আদালতে সোপর্দ করা হলে সে, বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের সাথে জরিত থাকার কথা জানিয়ে স্বিকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে, এমন বিষয়টি নিশ্চিত করেন এই কর্মকর্তা ।