যশোরের অভয়নগর উপজেলায় যান্ত্রীক পদ্ধতিতে পাবদা মাছ চাষে সাফল্যের সাড়া ফেলেছেন আলহাজ¦ এনামুল হক বাবুল। স্বল্প জমিতে মাছ চাষের ঘের করে কম খরচে মাছ চাষে দৃষ্টান্তস্থাপন করেছেন। কোটি টাকা ব্যয়ে আয় হয়েছে কোটি টাকা। সৃষ্টি হয়েছে নতুন কর্মসংস্থানের।
জানাগেছে, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ এনামুল হক বাবুল উপজেলার সুন্দলী ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে ২০০২ সাল থেকে মৎস্য চাষ শুরু করেন। প্রতিবারই তিনি মৎস্য চাষে সফলতা দেখতে না পেলেও ২০১৯ সালে যান্ত্রীক পদ্ধতিতে পাবদা মাছ চাষে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি ওই বছরে ৫২.৪৮ মেট্টিক টন পাবদা ও কার্প জাতীয় মাছ উৎপাদন করে রেকর্ড সৃষ্টি করেন। এ সফলতায় সাড়া পড়ে মৎস্য বিভাগে। এছাড়াও হেক্টর প্রতি ১১.২৫ মেট্টিক টন পাবদা ও ৫.১০ মেট্টিক টন কার্প জাতীয় মাছ উৎপাদনের রেকর্ড গড়ে তিনি দেশের মৎস্য বিভাগে আলোড়ন সৃষ্টি করেন। রচিত হয় ভবদহ অঞ্চলে মৎস্য চাষে স্বর্ণযুগের অধ্যায়।
এনামুল হক বাবুল একজন সফল রাজনীতিবীদ, জনপ্রতিনিধি ও একজন মৎস্য চাষী হিসাবে এলাকায় প্রতিষ্ঠিত। মৎস্য চাষে দৃষ্টান্ত স্থাপন করায় তিনি এখন মৎস্য চাষিদের কাছে অনুপ্রেরণাকারী। মাছ চাষে ঈর্ষন্বীয় সাফল্য অর্জন করে তিনি দেশব্যাপী সাড়া ফেলেন। নিজ জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের মাছ চাষীদের উদ্বুদ্ধ করে নিজেই হয়েছেন একজন সফল উদ্যোক্তা। দেশের বেকারত্বের বোঝা কিছুটা হলেও কমাতে সহায়তা করেছেন। গ্রাম্য অর্থনীতির অবকাঠামো উন্নয়নের স্বাক্ষরতা রেখেছেন। দেশের অর্থনীতিতে রেখেছেন অন্যন্য অবদান। এখন প্রতিনিয়ত কেউ না কেউ তার কাছে ছুটে আসছেন মাছ চাষের বিভিন্ন পদ্ধতি ও পরামর্শে জন্য। এছাড়াও কার্প, রুই, মৃগেল, কাতল সহ বিভিন্ন প্রজাতির মাছ চাষে সফলতায় প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগ তাকে করেছেন পুরস্কৃত। হয়েছেন জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষী।
মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, আলহাজ¦ এনামুল হক বাবুল উপজেলার আমডাঙ্গা গ্রামে ২০১৯ সালে ৩.২১ হেক্টর জমির বৃহৎ জলাকারে পাবদা-কার্প মিশ্র মাছ চাষ শুরু করেন। বর্তমানে তাঁর মৎস্য প্রকল্পে স্থায়ী শ্রমিক অর্ধশতাধিক।
খোজ নিয়ে জানাগেছে, আলহাজ¦ এনামুল হক বাবুলের মৎস্য চাষের সফলতায় প্রতিনিয়িত তার মৎস্য প্রকল্প পরিদর্শন ও পরামর্শ নিতে আসছেন বিভিন্ন এলাকার শতশত মৎস্য চাষী। তার অনুপ্রেরণায় উদ্ধুদ্ধ হয়ে ওই সব মৎস্য চাষয়ীরা মৎস্য চাষের মাধ্যমে সফলতা অর্জন করেছে।
মৎস্য চাষী কামরুল হাসান, শফি কামাল, বাবুল আক্তার, গোলাম মোস্তফা, হিরামন রায় জানান, দীর্ঘদিন মৎস্য চাষ করে সেরকম সফলতা আসেনি। কিন্তু বাবুল ভাইয়ের পরামর্শে মাছ চাষ করে আমরা ব্যাপক সফলতা লাভ করেছি। সফল মৎস্য চাষী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক বাবুল বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পদ্ধতীতে মৎস্য চাষ করলে সফলতার মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে। সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। বাড়বে দেশের র্অথনীতির প্রবৃদ্ধির হার। এ ছাড়া দেশের আমিষের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করলে আয় হবে বৈদেশিক মুদ্রা।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ভবদহের জলাবদ্ধতার কারণে এ অঞ্চলে ফসল উৎপাদনের হার অনেক কম। ফলে এনামুল হক বাবুলের মত স্বল্প পরিসরে মাছ চাষ করতে পারলে ফসল চাষের পাশাপাশি মাছ চাষে সফলতা সম্ভব। মৎস্য অফিস সব সময় মৎস্য চাষের উন্নত ও আধুনিক পদ্ধতি প্রয়োগে চাষীদের জন্য কাজ করে যাচ্ছে।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, এনামুল হক বাবুল রাজনীতির পাশাপাশি মৎস্য চাষে সফলতার স্বাক্ষর রাখছেন। তিনি যান্ত্রীক পদ্ধতি ব্যবহার করে অল্প জলাশয়ে কম খরছে পাবদা মাছ উৎপাদনের রেকর্ড গড়েছেন। দেশের আমিষের চাহিদা পূরণ সহ কর্মসংস্থানের সৃষ্টি করে যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই মহতি উদ্যোগ দেশব্যাপী ছড়িয়ে পড়লে কমবে বেকারত্ব।