যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ক্যামেস্টি বিভাগের সহকারি অধ্যাপক ডা. শিমুল সাহাকে শ্লীলতাহানীর অভিযোগে ছাত্রীর অভিভাবকরা মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। শিক্ষকদের পক্ষে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। একই সাথে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
স্থানীয়রা জানান, বৃহস্পবিার রাত ১০টার দিকে যবিপ্রবির একটি বাস পালবাড়ি মোড়ে এসে পৌছুলে কিছু শিক্ষার্থী সেখানে নামেন। এ সময় তিন যুবক বাস থেকে এক শিক্ষককে নামিয়ে চড় থাপ্পর মারেন। একপর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিবৃত্ত করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা বাস নিয়ে ক্যাম্পাসে চলে যান।
বিশ^বিদ্যালয়ের ক্যামেস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শিমুল সাহার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে ফোন কেটে দেন। অন্য শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোন কথা বলতে চান না বলে সাফ জানিয়ে দেন।
বাসে থাকা একই বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলতে রাজি হননি। তিনি জানান, তুচ্ছ ঘটনা নিয়ে নিউজ করার কিছু নেই। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এদিকে ভুক্তভোগেী শিক্ষার্থীর স্বজনদের সাথে যোগাযোগ করা হলে তারা মেয়ের সম্মানহানির কথা বলে বিস্তারিত কিছু বলতে রাজি হয়নি। বিশ্ববদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবীর জাহিদ জানান, ক্যামেস্ট্রি বিভাগের তৃতীয় বর্ষের ২২জন শিক্ষার্থীকে নিয়ে নরসিংদিতে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে গিয়েছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শিমুল সাহা ও সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে শহরের পালবাড়ি মোড়ে এক মেয়ে শিক্ষার্থীর ভাই ও বন্ধুরা শিক্ষক ড. শিমুল সাহাকে লাঞ্ছিত করেন। তাদের অভিযোগ ওই শিক্ষক বাসের মধ্যে তাদের বোনকে শ্লীলতাহানী করেছে। এ ঘটনায় রাতেই থানায় জিডি করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম জানান, শিক্ষকের মারপিটের ঘটনায় একটি জিডি হয়েছে। আসলে কি ঘটেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপচার্য্য ড. মো. আনিসুর রহমান জানান, শিক্ষকরা রাতেই তাকে ঘটনার বিষয় অবহিত করেছে। যেহেতু একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠছে সে কারণে সত্যতা জানতে শনিবার বিশ্ববিদ্যালয় খুললে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যদি অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ^বিদ্যালয় প্রশাসন।