যশোর -৬,কেশবপুর আসনে আসন্ন উপ - নির্বাচনকে সামনে রেখে কেশবপুরে আলোচনায় রয়েছে আওয়ামী লীগের ৬ জন প্রার্থী। উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগের মাধ্যমে এইসব প্রার্থী ও তাদের সমর্থকরা তাদের প্রার্থীতার আগাম জানান দিচ্ছেন।গত ২১ জানুয়ারি ২০২০ যশোর - ০৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়।
মৃত্যুর পর কেশবপুরে আওয়ামী রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে। কেশবপুরে রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্ঠি হয়েছে। সম্ভাব্য প্রাথৃীদের পক্ষে চলছে মিছিল সমাবেশ। আবার অনেক প্রার্তী সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে চলেছেন। সে ক্ষেত্রে সকলেই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।
আসনটি শুণ্য ঘোষনা হলেও নির্বাচনের তফশিল এখনও ঘোষনা না হলেও নির্বাচনে আওয়ামী লীগের ৬ জন প্রার্থীর নাম ইতোমধ্যে সাধারণ মানুষের আলোচনায় রয়েছে। তারা হলেন, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার, সদ্য প্রয়াতঃ সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কন্যা স্থপতি নওরীন সাদেক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ, এম আমির হোসেন,কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস,এম রহুল আমীন, চিত্রনায়িকা শাবানা’র স্বামী ওয়াহিদ সাদিক,আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ ইসলাম।
সম্ভাব্য প্রার্থীদের মদ্যে নওরীন সাদেক ও ওয়াহিদ সাদিক সাংবাদিকদের সাথে মতবিনিময়ে নিবৃাচনে প্রাতৃী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নওরীন সাদেক উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও তার পক্ষে যুবলীগের আয়োজনে গণ মিছিল সহ প্রচারণা অব্রহত রেখেছেন। অপর দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মনোনয়নের দাবিতে কেশবপুর শহরে গত দু দিন মনোনয়নের দাবিতে মিছিল বের হয়েছে। অপর প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ, এম আমির হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে তার অনুসারীদের নিয়ে গণসংযোগ করে চলেছেন। উপজেরা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন দলীয় কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে তাঁর অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেযার দাবি তুলেছেন,অপর দিকে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট হুসাইন মোহাম্মদ ইসলাম ইতোমধ্যে গণসংযোগ করে চলেছেন। তবে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সকল প্রার্থীই দলের হাইকমান্ডের সিদ্বান্তকেই মেনে নিবেন বলে জানা গেছে। উপ নির্বাচনকে ঘিরে কেশবপুরে দলের ভিতর ইতোমধ্যে বিভাজন বেশ ষ্পষ্ট হয়ে পড়েছে। অপেক্ষা দলীয় প্রার্থী ঘোষনার।