মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখী সংর্ঘষে সাব্বির হোসেন নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায়।
মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি বরিশালের দিকে যাচ্ছিলো পথিমধ্যে শরীফ বাড়ি নামকস্থানে একটি বাইপাশ শাখা রাস্তা থেকে বাইসাইকেলটি সড়কে উঠে পরে। তখন মোটরসাইকেল ও বাইসাইকেলটির মুখোমুধী সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী সাব্বির হোসেন (২৫) গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত বলে ঘোষনা করেন। নিহত সাব্বির বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মজিদপুর এলাকার সবুজ মৃধার পুত্র।