“পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ পালিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এর সামনে হতে হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম এর নেতৃত্বে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
র্যালি শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক আয়োজিত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম, লাইব্রেরী হচ্ছে জ্ঞান আহরণের স্থান এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গুরুপ্তপূর্ণ স্থান। বইয়ের সংখ্যা বৃদ্ধি করে দিয়েছি। তিনি বলেন, এক কোটিরও বেশি টাকা ব্যয়ে লাইব্রেরী অটোমেশনের কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়ন হলে তোমরা উন্নত বিশ্বের মতো অত্যাধুনিক লাইব্রেরী পাবা। সাথে পরীক্ষা নিয়ন্ত্রক শাখাও অটোমেশনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এদিকে ছাত্রী হল হচ্ছে, ১০ তলা একাডেমিক ভবনের কাজ শেষের দিকেই যাচ্ছে। এটি হলে কয়েকটি অনুষদের ল্যাব ও ক্লাসরুম সংকট কেটে যাবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার এবং জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর ড. শ্রীপতি সিকদার, আরও উপস্থিত ছিলেন আইআরটি এর পরিচালক প্রফেসর ড. মোঃ তারিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা শাখার পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, প্রগতিশীল কর্মকর্তা পরিষদের আহবায়ক কৃষিবিদ ফেরদৌস আলম প্রমুখ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, ছাত্রলীগ নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।