যশোর-৬ কেশবপুর আসনে উপ নির্বাচনে সদ্য প্রয়াতঃ এমপি ইসমাত আরা সাদেক ও প্রয়াত সাবেক শিক্ষা মন্ত্রী এ এস এইচ কে সাদেক কন্যা নওরীণ সাদেককে দলীয় মনোনয়ন দেয়ার দাবিতে কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে গণ মিছিল কেশবপুর শহর প্রদক্ষিণ করেছে। বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কেশবপুর শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিলন মিত্র, মফিজুর রহমান মফিজ, যুবলীগের আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ লাভলু, সুফলাকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়্ ামনি,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কে এম কবীর হোসেন, বিদ্যানন্দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুৃল আজিজ প্রমুখ। মিছিলে অংশ নেন জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা হাসান সাদেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, শাহাদাৎ হোসেন,গাজী আলতাব হোসেন, অধ্যক্ষ ওবায়দুর রহমান, মশিয়ার রহমান দফাদার, কাউন্সিলর জামাল উদ্দিন, মনোজ তরফদার, ওয়াহেদুজ্জামান, মেম্বার কামাল হোসেন,এস এম বাবুর আলী, সাবেক কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু,হাবিবুর রহমান, আল হেলাল,কাউন্সিলর মফিজুর রহমান, শ্রমিক নেতা শহিদুজ্জামন শহীদ প্রমুখ। সমাবেশ থেকে যশোর-৬ আসন পুনরুদ্ধারের অগ্রনী সৈনিক কেশবপুরের উন্নয়নের কারিগর সাবেক শিক্ষা মন্ত্রী মরহুম এ এস এইচ কে সাদেক ও সদ্য প্রয়াত সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক কন্যা স্থপতি নওরীন সাদেককে উপ নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার জন্য এ আসনটির মানুষের প্রাণের দাবিতে রুপ নিয়েছে। গণ মিছিলে উপজেলার ১১ টি ইউনিয়নের তিন সহ¯্রাধিক নেতা কর্মীরা অংশ নেয়।