কাহারোলে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত। দিনাজপুরের কাহারোল উপজেলায় ৫ ফেব্রুয়ারী ২০২০ বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে ( ঠাকুরগাঁও-দিনাজপুর) মহাসড়কে ভাতগাঁও ব্রীজের পশ্চিম পাশে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে মোঃ ফারুক হোসেন (৪৫) ট্রাক চালক হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উক্ত স্থানে ধান বোঝাই ট্রাক ঢাকা মেট্রোঃ ট-১৬-৫৩৩৩ দিনাজপুর অভিমুখী এবং ঠাকুরগাঁও অভিমুখী রড বোঝাই ট্রাক ঢাকা মেট্রোঃ ট ১৮-৪৮২৬ এর মুখোমুখি সংঘর্ষে দিনাজপুর অভিমুখী ট্রাকের চালক ফারুক হোসেন ঘটনা স্থলেই মারা যায় ও ঠাকুরগাঁও এর দিকে যাওয়া ট্রাকের চালক গুরতর আহত। দূর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে এবং তাদের হেফাজতে রয়েছে। সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার রায় জানান, কাহারোল থানায় সড়ক দূর্ঘটনা বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।