বরিশালের বাবুগঞ্জে একটি মামলায় এক ইউপি সদস্যকে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। তথ্যসূত্রে জানাগেছ,বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন এর সাথে স্থানীয় ছান্টু শরীফ গংদের পূর্বে শত্রুতার জের ধরে গত ২০/০১/২০২০ তারিখ স্থানীয় পূর্ব ভূতেরদিয়া বাজারে ছান্টু শরীফে এর ছেলে উজ্জ্বল মোঃ আনোয়ার হোসেন মীর কামাল শরীফ ও,রুমন’র উপর ইউপি সদস্য আলমগীর হোসেন লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় কালাম শরীফের স্ত্রী সালমা আক্তার হামলার হাত থেকে তাদের বাচাতে ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন গংদের প্রতিহত করার চেষ্টা করে এ সময় আলমগীর হোসেন ছালমা আক্তার এর উপর ও হামলা চালায়। এ ঘটনায় ছালমা আক্তার গত ০১/০২/২০ তারিখে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শনিবার আদালতে ইউপিসদস্য হাজির হয়ে আগাম জামিন নিগে গেলে আদালত তার জামিন না-মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেন।