বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পল্লীতে অজ্ঞাত এক ব্যাক্তির জবাই করা আগুনে পুড়িয়ে দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চামরুল ইউনিয়নের বেরুঞ্জা গ্রাম এলাকার একটি খালের পাড়ের জঙ্গল থেকে ওই লাশ উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ
জানা গেছে, গতকাল দুপুরে আড়াইটার দিকে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানা ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকার বেরুঞ্জা গ্রামের ডোগারপাড় নামকস্থানে আগুনে পোড়ানো মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় দেয়া হলে দুপচাঁচিয়া থানা পুলিমের একটি দল ঘটনাস্থলে পৌছে। পুলিশ উদ্ধারকৃত লাশের গলাকাটা এবং আগুনে তার মুখমন্ডল সমপূর্ন ভাবে ঝলসানো অবস্থায় থাকায় তার নাম পরিচয় জানা প্রথমিক ভাবে সম্ভব হয়নি মর্মে জানিয়েছে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক)মুহাঃ মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে তার ৫০/৬০ গজ দূরে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার সীমানা। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারনা করছি হয়তা নিহত ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়ে থাকতে পারে। পরে নাম পরিচয় গোপন করার উদ্দেশেই তার মুখমন্ডল পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং লাশ বগুড়া জেলার সীমানায় ফেলে রেখে যাওয়া হয়েছে।