বাংলাদেশ-ভারত যোগাযোগ বৃদ্ধি করতে ১১ ফেব্রুয়ারি হতে ঢাকা-খুলনা দুটি ট্রেন সপ্তাহে ৪ দিনের পরিবর্তে পাঁচ দিন চলাচল করবে ঢাক-কোলকাতা মৈত্রী এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস এক দিনের পরিবর্তে চলবে ২ দিন।
মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে এই দুটি সার্ভিসের বাড়তি সিডিউল নিয়ে বুধবার বাংলাদেশের মতামত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রেলপথ মন্ত্রণালয়।
ভারতীয় দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে সপ্তাহের ৫ দিন শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী ট্রেন। অন্যদিকে শুক্র, শনি, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ট্রেনটি কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে।
এছাড়া সপ্তাহে ২ দিন বৃহস্পতি ও রোববার খুলনা থেকে কলকাতা ও কলকাতা থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আগামী ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে মৈত্রী এক্সপ্রেসের নতুন এ সিডিউল কার্যকর হবে। এ দিন ঢাকা থেকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে মৈত্রী এক্সপ্রেস। পরদিন তা আবার কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।
অন্যদিকে বন্ধন এক্সপ্রেসের নতুন সময়সূচি কার্যকর হবে আগামী ১৬ ফেব্রুয়ারি (রোববার) থেকে। এদিন কলকাতা থেকে ট্রেন খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং একই দিনে আবারও খুলনা থেকে কলকাতায় পৌঁছাবে। করোনা ভাইরাস রোধে পার্শ্ববর্তী দেশ থেকে ট্রেনে কোন লোক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কি না। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, দেশে এখনও করোনা ভাইরাসের তেমন কোন আশঙ্কা দেখা যায়নি। তবে আমাদের দেশে অবস্থানরত চীনের সকল নাগরিকদের দুই সপ্তাহের জন্য স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রণালয়।