সংসদীয় আসন ৯০ যশোর -৬ কেশবপুর আসনের উপ নির্বাচনে চলচ্চিত্র নায়িকা শাবানার প্রার্থী হওয়ার গুঞ্জণের যবনিকা টেনে নিজেকে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। মঙ্গলবার সকালে এ দপ্পতি কেশবপুরের বড়েঙ্গা গ্রামস্থ নিজ বাড়িতে আসলে সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ওয়াহিদ সাদিক জানান, দলীয় হাই কমান্ডের গ্রীণ সিগন্যাল পেয়ে তিনি নির্বাচনি এলাকায় এসেছেন। এবং উপ নির্বাচনে নৌকার টিকিটে তিনি নির্বাচন করবেন। অতিশিঘ্র তিনি নির্বাচনী এলাকায় নিজের বাড়িতে অবস্থান করে নির্বাচনী গণসংযোগ করবেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়াহিদ সাদিক পতœী চিক্র নায়িকা শাবানা, সাবেক এম পি আবদুল হালিম। এ দিকে সকাল থেকে নায়িকা শাবানার কেশবপুরে আগমনের খবরে সকাল থেকে বিভিন্ন দূর দুরান্তের মানুষ বড়েঙ্গা গ্রামে এস পৌছান নায়িকা শাবানাকে এক নজর দেখার জন্য। গত ২১ জানুয়ারী যশোর-৬ আসনের এমপি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মৃত্যুবরণ করায় আসনটি শুণ্য হয়। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন ইসমাত আরা সাদেক কন্যা নওরীণ সাদেক, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন,অ্যাডভোকেট হুসাইন ইসলাম। ইতো মধ্যে সামাজিক যোগযোগ মাধ্যমসহ গণসংযোগ চলছে সম্ভাব্য প্রার্থীদের।