বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী তালিকা নির্বাচনের জন্য শহরের ১২টি উন্মুক্ত স্থানে যাচাই-বাচাইয়ের জন্য স্থান নির্বাচন করা হয়েছে।
দিনাজপুর শহর সমাজসেবা কার্য্যালয়ের উদ্দ্যোগে সরকারীভাবে প্রদত্ত বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভাতাভোগীদের তালিকা প্রস্তুতের জন্য শহরের উন্মুক্ত ১২টি স্থানকে নির্বাচন করা হয়েছে।
বয়স্কভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী মানুষদের সম্পৃক্ততায় সরকারী কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গঠিত কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আবু সালেহ মো: মাহফুজুল আলম স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, উল্লিখিত তারিখ এবং স্থানে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভাতাভোগীদের তালিকা নির্বাচন করা হবে। ১৫ ও ১৭ফেব্রয়ারী সকাল ১০টায় শহর সমাজসেবা কার্যালয় পাটুয়াপাড়া দিনাজপুর, ১৯ ফেব্রয়ারী সকাল ১০টায় একাডেমি স্কুল মাঠ, ২৩ফেব্রয়ারী সকাল ১০টায় নভারা মাধ্যমিক মিশন স্কুল(সদর উপজেলা পরিষদ সংলগ্ন), ২৫ফেব্রয়ারী সকাল ১০টায় আর্য্য পাঠাগার কালিতলা, ১২ফেব্রয়ারী সকাল ১০টায় জগেন বাবুর মাঠ বড়বন্দর, ৭ ফেব্রয়ারী সকাল ১০টায় মহারাজা স্কুল মাঠ বালুবাড়ি, ২৪ফেব্রয়ারী সকাল ১০টায় দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউট নিমনগর বালুবাড়ি, ১০ফেব্রয়ারী সকাল ১০টায় তফিউদ্দীন স্কুল মাঠ উপশহর-০২ নিউটাউন, ৯ ফেব্রয়ারী সকাল ১০টায় ইকবাল স্কুল মাঠ পাহাড়পুর, ১৬ফেব্রেয়ারী সকাল ১০টায় শিশু একাডেমীর সামনে গোরা শহীদ ঈদগাহ মাঠ এবং ২২ফেব্রয়ারী সকাল ১০টায় স্টাফ কোয়াটার সরকারী প্রাথমিক বিদ্যালয় পুলহাট।
যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভাতাভোগীদের তালিকা প্রস্তুতের জন্য উল্লিখিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিটির সদস্য শহর সমাজ সেবা কর্মকর্তা মো: মাইনুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আলতাফ হোসেন, শহর সমাজ সেবা সমন্বয় পরিষদের সভাপতি মো: বজলুল হক, মাননীয় হুইপ মহোদয়ের প্রতিনিধি যথাক্রমে (বয়স্ক ভাতা) আবদুর রহমান বকুল, ক্রিস্টিনা লাভলী দাস, (বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলাদের ভাতা) রায়হান কবীর সোহাগ, হাসিনা আক্তার শিউলি, (অসচ্ছল প্রতিবন্ধী ভাতা) এসএম খালেকুজ্জামান, জেসমিন আরা জোসনা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা কাউন্সিলবৃন্দ।
উল্লেখিত তারিখের নিদিষ্ট সময়ে নির্ধারিত স্থানে যাচাই-বাচাইয়ে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে ভুক্তভোগীদের আহবান করা হয়েছে।