পুলিশের বিশেষ শাখা- এসবির এক পরিদর্শককে মারধরের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৭।
এর আগে সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী।
জুলফিকার আলী জানান, কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।