বিরলের ফরক্কাবাদ ইউপি’র শতবছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ মাদরাসার উদ্যোগে বার্ষিক ইসলামি মাহফিল ৪ ফেবুয়ারি-২০২০ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
দিনাজপুর-বোচাগঞ্জ সড়ক সংলগ্ন তেঘরা বাজারদিঘী মোড় বন্যা পরবর্তী সময়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা’র ত্রাণবিতরণী স্থান তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ মাদ্রাসা ময়দানে ওই মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহিল কাফি। আমন্ত্রিত ওলামায়িকিরাম হিসাবে মূল্যবান আলোচনা পেশ করবেন আল জামি’আহ আস সালাফিয়াহ এর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখ আবদুর রাজ্জাক বিন ইউসুফ। এছাড়াও আলোচনা পেশ করবেনসৌদি আরবের মদীনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের লিসান্স শাইখ আব্দুল্লাহ বিন আবদুর রাজ্জাক ও দিনাজপুর চকবাজার আহলে হাদীস জামে মসজিদ এর খতিব শাইখ মোখতার হোসেন শেখ।
উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে সহীহ দ্বীনি জ্ঞান অর্জনের আহ্বায়ন জানিয়েছেন মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটি। মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং মাগরিবের পরপরই মূল বক্তাগণ বক্তব্য শুরু করবেন, ইনশা-আল্লাহ।