দাখিল পরীক্ষায় নকল সরবরাহের দায়ে জেলার গৌরনদী উপজেলার কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার দুই ছাত্রীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার পরপরই কাছেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র্রী আয়শা আক্তার ও বিলকিস আক্তার ওই পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের চেষ্টা চালায়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা দুই ছাত্রীকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই ছাত্রীকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।