দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করেও আ’লীগকে শেষ করা যায়নি’। কারণ আত্মত্যাগীরাই আ.লীগ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৃণমুল থেকে কেন্দ্রীয় পর্যায় সকল কর্মীদের আত্মনিয়োগে আ.লীগ টিকে রয়েছে এবং ভবিষৎতেও থাকবে। তৃণমূলকে সু-সংগঠিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। ২ ফেব্রুয়ারী ২০২০ রোববার কাহারোল উপজেলা আ.লীগের আয়োজনে ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এক বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা শাখা আলীগের সভাপতি একেএম ফারুক এর সভাপতিত্বে বর্ধিত সভায় উপজেলা শাখা আ.লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান বাবুল, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. আশরাফুল হক, জেলা পরিষদের মহিলা সদস্য মিরা মাহাবুবসহ উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন উপজেলা শাখা আ.লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী।