কেরাম বোর্ড বসিয়ে অর্থের বিনিময় জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বোর্ড মালিককে ১৫দিনের বিনাশ্রম কারাদ- ও অপর ১১জন খেলোয়াড়ের জরিমানা করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউপির ঝাড়বাড়ি হাটে অভিযান চালিয়ে অর্থ বিনিময়ে কেরাম বোর্ড খেলার সময় তাদের আটক করে পুলিশ।
গতকাল রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন এই রায় দেন।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ামিন হোসেন ভ্রাম্যমাণ আদালত গঠন করে কেরাম বোর্ড মালিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১১জনের প্রত্যেকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেন।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বীরগঞ্জ থানার এসআই নিমাই কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ি হাটে অভিযান চালিয়ে অর্থ বিনিময়ে কেরাম বোর্ড খেলার সময় ঘটনাস্থল থেকে কেরাম বোর্ডের মালিক দেবারুপাড়া গ্রামের মোঃ আব্দুল কাদেরের ছেলে মোঃ আবুল হোসেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মোঃ হাবিবুর রহমান (৩৪), প্রসাদপাড়া গ্রামের কমল অধিকারী (২৮), ধুলাউড়ি গ্রামের মোঃ ফরহাদ আলী (২৮), গড়ফুত গ্রামের মোঃ রবিউল ইসলাম (১৮), ধুলাউড়ি গ্রামের ল মোঃ আফসার আলী (২৬), শতগ্রাম গ্রামের মোঃ লিটন হোসেন (১৯), কাশিমপুর গ্রামের মোঃ হারুন আর রশিদ (২৮), গড়ফুত গ্রামের মোঃ ফরিদ ইসলাম (১৮), রাংঙ্গালীপাড়া গ্রামের মোঃ শামসুল আলম (৫৩), রাংঙ্গালীপাড়া গ্রামের মোঃ আবুল কামাল আজাদ (২৮) ও দেবীগঞ্জ উপজেলার মোঃ রমসিদুল ইসলাম (৩৫)কে আটক করেন।