সাতক্ষীরার কলারোয়ায় ফারজানা খাতুন (১৫) নামে এক মাদরাসা পুড়ায়া ছাত্রী অতœহত্যা করেছে। সে উপজেলার ব্রজবাকসা গ্রামের মৎস্য চাষী ফারুক হোসেনের মেয়ে। রোববার সকালে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। নিহতের কাকু মশিয়ার রহমান জানান-গত ৩১জানুয়ারী সকালে ফারজানা পড়তে না বসায় তার মা তাকে বকনি দেয়। এতে ফারজানা রাগণিত হয়ে বেলা ১১টার দিকে ঘরে থাকা মাছের ঘেরের গ্যাস ট্যাবলেট খেয়ে সে আতœহত্যার চেষ্টা করে। পরে বাড়ীর লোকজন জানতে পেরে তাকে তাৎক্ষনিক ভাবে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নিয়ে যাওয়ার পথে শনিবার রাত ১০টার দিকে সে মারা যায়। এ ঘটনায় রোববার সকালে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা নং-০১(০২)২০২০দায়ের হয়েছে।