দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বিকেল ৩ টার সময় নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী। এ সময় নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোক্তার আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, তাপস রায়, আকতার হোসেন ডাবলু, মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন।