সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ এলাকা থেকে শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-৬ এর মুন্সিগঞ্জ টহল টিমের সদস্যরা মোকছেদ আলী সানা (৬৫) ও মোঃ খোরশেদ আলী মোল্যা (৫০) নামের দুইজনকে আটক করেছে। এসময় তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পাইপগান ও দুটি রামদাসহ দুটি শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা যথাক্রমে কালিগঞ্জ উপজেলার চাচাই গ্রামের মৃত অজেদ আলী সানা ও হোগলা গ্রামের মৃত সাখাওয়াত আলী মোল্যার ছেলে। এঘটনায় র্যাব সদস্যদের পক্ষ থেকে বাদি হয়ে মামলা করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা নুর কামাল জানান।