শুক্রবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী মাঝেরহাট এলাকা হতে অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা চারটি গরুসহ মোমিন গাজী (৪৫) ও সুবিদ গাজী (৩৫)নামের দুই সহোদরকে আটক করেছে বিজিবি। আটককৃতরা শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামের আবদুল গফুর গাজীর ছেলে। তারা ভারত ও বাংলাদেশের সীমান্ত নদী কালিন্দী সাঁতরে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের পর নিদয় সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ধাওয়া করে দুই সহোদরকে আটকের পর চারটি গরু জব্দ করে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলী জানান ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিন্দি নদী সাঁতরে চারটি গরু নিয়ে বাংলাদেশে আসার পর বিজিবি মোমিন ও সাহাবুদ্দিন নামের দুইজনকে আটক করে। এ ঘটনায় হাবিলদার সোহরাব বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে। শ্যামনগর থানায় হস্তান্তরের পর শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।