করোনাভাইরাস মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে দিনাজপুরের হিলি ও বিরল স্থলবন্দরসহ বড়পুকুরিয়া কয়লা খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কয়লা খনিতে ছুটি শেষে চীন থেকে বাংলাদেশে আসা দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫জন কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীন থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্কতা মুলুক পদক্ষেপ হিসেবে তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হয়নি। ইতোমধ্যে যারা চীনে ছুটিতে গেছেন তাদের বাংলাদেশে আসা বন্ধ করে সর্তকতা জারি করা হয়েছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদনে নিয়োজিত চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে প্রায় ৩০০ চীনা নাগরিক বিভিন্ন পদে খনিতে কর্মরত রয়েছেন। এদের মধ্যে কিছু শ্রমিক ছুটি কাটাতে দেশে গিয়েছিল। সম্প্রতি ৫জন কর্মী কয়লা খনিতে ফিরে আসে। সতর্কতা মুলুক পদক্ষেপ হিসেবে ওই ৫ কর্মীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তাপবিদুৎ কেন্দ্র প্রকল্পে প্রায় ৭০ চীনা নাগরিকদের ছুটি বাতিল এবং যারা চীনে গেছেন তাদের বাংলাদেশে আসা বন্ধ করে সর্তকতা জারি করা হয়েছে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আবদুল কুদ্দুছ জানান, চীন থেকে আসা ৫ চীনা কর্মকর্তাকে কয়লা খনির অভ্যন্তরের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংশ্লিষ্টরা বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে অবগত করেছেন। প্রয়োজন হলে এখান থেকে চিকিৎসক প্রেরন করা হবে। তবে তাদের মধ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। সাধারণত করোনা ভাইরাস কারো শরীরে প্রবেশ করলে দুই সপ্তাহ পর লক্ষণ বোঝা যায়, তাই সে সময় পর্যন্ত তাদেরকে এই পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে লক্ষণ দেখা দিলে তাদেরকে সাথে সাথে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। এজন্য দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের সকল ধরনের প্রস্তুতি রয়েছে।
অপরদিকে, ভারত থেকে আসা যাত্রীদের মধ্যে করোনো ভাইরাস সম্পর্কে প্রাথমিক তথ্য অনুসন্ধানের পাশাপাশি স্বাস্থ্য বার্তা পৌঁছানো হচ্ছে এবং জনসচেতনতামূলক কার্যক্রম চলছে।
উল্লেখ্য, গত ৩১শে ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে বিশ্বেও বিভিন্ন দেশে সর্তকতামুলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, হাকিমপুরের হিলি ও বিরল স্থলবন্দরে প্রতিরোধমুলক ব্যবস্থা হিসেবে স্বাস্থ্য বিভাগ থেকে মেডিকেল টিম তাদের প্রাথমিক ভাবে শ্বাসতন্ত্র রোগ, জ¦র, এরসঙ্গে সর্দি, কাশি, গলাব্যথা ইত্যাদি স্বাস্থ্য পরিক্ষা করছেন। তবে, থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের শারীরিক স্ক্রিনিং করার কোন যন্ত্র বসানো না হলেও সব যাত্রীদের লিফলেট বিতরণসহ সচেতনতামূলক পরামর্শ দিয়ে যাচ্ছে মেডিকেল টিম। স্থলবন্দরে জীবানু পরীক্ষা করার পর্যাপ্ত ন্ত্রপাত া থাকায় ক্ষোভ প্রকাশ করেছে যাত্রীরা।