দেবহাটায় উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা লিগ্যাল এইড কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গণি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রনব কুমার মল্লিক, মুক্তিযোদ্ধা সাবুর আলী এবং বিভিন্ন দপ্তরের কর্মকৃতাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান জানান, অসহায় মানুষ যাতে ন্যায় বিচার পায় সেজন্য সরকার লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনা খরচে মামলা পরিচালনার ব্যবস্থা করেছে। এছাড়া আগামী মার্চ মাসে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত হবে এবং সেখানে জেলা জর্জ ও ডিসি, এসপিসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে উপজেলা চেয়ারম্যান জানান।