দিনাজপুরের পার্বতীপুরে বেসকারী চেষ্টা ব্যবসায়ী সমবায় সমিতির ‘চেষ্টা স্বাস্থ্য সেবা’ প্রকল্পের দু’দিন ব্যাপি সেবিকাদের প্রশিক্ষন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার এ প্রশিক্ষনের উদ্ধোধন করেন পার্বতীপুর উপজেলা সমবায় অফিসার মো: হাফিজুর ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিদর্শক আলমগীর হোসেন, এরিয়া সুপাভাইজার (বিজ) সোহাগ মোহন্ত, চেষ্টা সমবায় সমিতি লিমিটেড এর চেয়ারম্যান তাপস কুমার অধিকারী, নির্বাহী পরিচালক মো: তারেক আশরাফৎ দৌলা প্রমুখ। প্রশিক্ষনে উপজেলার ৫ ইউনিয়নের ২০ জন সেবিকা অংশ গ্রহণ করে।