অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষন ও পরিবেশনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে শ্যামনগরে তিনটি রেষ্টুরেন্টকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাই সিদ্দিকীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত উপজেলা সদরের নকিপুর বাজার সংলগ্ন ভর্তাবাড়ি হোটেলকে ১৫ হাজার এবং বাংলালিংক ও মায়ের দোয়া নামীয় দুটি রেষ্টুরেন্টকে যথাক্রমে পাঁচ ও তিনহাজার টাকা করে জরিমানা করে। এ সময় সংশ্লিষ্ট হোটেল রেষ্টুরেন্টগুলোকে স্বাস্থ্যকর পরিবেশে কাবার উৎপাদন ও পরিবেশনের নির্দেশনা দেওয়া হয়।