বৃহস্পতিবার বেলা দশটায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আলহাজ¦ আকবর কবীরের সভাপতিত্বে সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পরবর্তী মেয়াদে নেতৃত্ব নির্বাচনের জন্য তিন সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। বিগত সভার সিদ্ধান্তসমুহ অনুমোদনসহ স্থগিত দুই সদস্যের সদস্য পদ ফিরিয়ে দেয়ার পাশাপাশি একজনকে শর্ত সাপেক্ষ্যে সদস্যভুক্ত করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আফজাল, মুনসুর আলম, সামিউল মনির, আনিছুজ্জামান, আলমগীর সিদ্দিকী, আলহাজ¦ আবু কওছার, মোস্তফা কামাল, মোহাম্মদ আলী প্রমুখ।