পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে গোলপাতা সংগহ শুরু হয়েছে। ২৯ জানুয়ারী বুধবার আনুষ্ঠানিকতা শেষে বাউয়ালীদের সুন্দরবনে প্রবেশের মধ্য দিয়ে ২০২০ মৌসুমের গোলপাতা সংগ্রহ শুরু হয়। পশ্চিম বনবিভাগ সুত্র জানিয়েছে সাতক্ষীরা রেঞ্জের একটি কূপ হতে আগামী ফেব্রুয়ারী-মার্চ দুই মাস পাতা সংগ্রহ করা যাবে। যার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার কুইন্টাল বা ১ লাখ ২৫ হাজার ৯৬০ মণ। নৌকা প্রতি সর্বোচ্চ ১৮৫ কুইন্টাল বা পাঁচশ মণ পাতা বহন করা যাবে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানিয়েছে অতিরিক্ত পাতা বহন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পশ্চিম সুন্দরবনের ৪১,৪২,৪৬, ৪৭,৪৮ ও ৫০ (এ) ৫০(বি) কম্পার্টমেন্ট এলাকা হতে এবার পাতা সংগ্রহ করা যাবে।