সিলেট জেলার গোয়াইনঘাট এলাকার ধর্ষণ মামলার পলাতক আসামি রাশিদুল ইসলাম (৩৪)সহ চারজনকে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকা রাশিদুলকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে বাকিদের উপজেলার অপরাপর অংশ হতে গ্রেপ্তার করা হয়।
শ্যামনগর উপজেলার শ্রীফলকাঠি গ্রামের ফজের আলীর গাজীর ছেলে রাশিদুল ২০১৮ সালে গোয়াইনঘাট এলাকায় এক কিশোরীকে ধর্ষনের পর থেকে পলাতক ছিলেন। ভিন্ন ভিন্ন মামলায় গ্রেফতারকৃত অপর ব্যক্তিরা যথাক্রমে শাহিনুর রহমান, মনিরুল ইসলাম ও মতিয়ার মল্লিক।
শ্যামনগর থানার ওসি মো. নাজমুল হুদা জানান ধর্ষণ মামলার আসামি রাশিদুলকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল।