দিনাজপুরের ঘোড়াঘাটে এই প্রথম এস,এ,সি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি লাগানো হয়েছে। ২০২০ ইং সালে অনুষ্ঠিত এস,এস,সি পরীক্ষা নকলমুক্ত ও ভালো পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের নির্দেশে রানীগঞ্জ সরকারী স্কুল কেন্দ্রে সিসিটিভ লাগানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপনের ফলে শিক্ষকগন যেমন বিভিন্ন ঝুকি থেকে রক্ষা পাবেন তেমনি শিক্ষার্থীরাও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারবে। ঘোড়াঘাট উপজেলায় ৩টি এস,এস,সি, ১টি দাখিল ও ১টি ভোকেশনাল কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার জানান, এবারে এস,এস,সি কেন্দ্র ঘোড়াঘাট কে,সি মডেল স্কুল ও কলেজ কেন্দ্রে ২৮০ জন, রানীগঞ্জ সরকারী স্কুল কেন্দ্রে ৭০০ জন, ওসমানপুর বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৬৫৫ জন, রামেশ^রপুর ফজিল মাদরাসায় ৩৮০ জন ও এস,এস,সি ভোকেশনাল কেন্দ্র নুরজাহানপুর স্কুলে ২১৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে।