কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল মামুন। বুধবার (২৯ জানুয়ারী) বেলা ২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শিক্ষা অফিসার প্রতিটি প্রতিষ্ঠানে মিড ডে মিল চালুসহ শিক্ষকদের সরকারি নিয়মে প্রতিষ্ঠানে কর্মরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রতিষ্ঠানের গেটে প্রতিষ্ঠানের কর্মরত সময়সীমার সাইনবোর্ড লাগানোর জন্য নির্দেশ দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফসের সহকারী প্রোগ্রামার নাছিম ছায়াদাত, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহ-সভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, সাধারণ সম্পাদক ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্যসহ উপজেলার ৩৯ টি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।