দিনাজপুরের চিরিরবন্দরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক উৎসবের অংশ হিসেবে “মুল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার ঘটে” শীর্ষক বিষয়ের উপর শ্রেনিভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ জানুয়ারী মঙ্গলবার দূর্নীতি দমন কমিশনের অর্থায়নে চিরিরবন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা সংঘের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনজুরুল হক এবং গতকাল ২৯ জানুয়ারী বুধবার চুড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী। প্রতিযোগিতায় ১০ম শ্রেণি চ্যাম্পিয়ন ও ৯ম শ্রেণি রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল বারী সরকার, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, সহকারি প্রধান শিক্ষক ছারা তৈফুর তৈয়বা বেগম, সহকারি শিক্ষক মোকছেদ আলী, আজিজুল হক শাহ, আনোয়ার হোসেন। বিজয়ীদের বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই পুরস্কার হিসেবে দেয়া হয়।