জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম অভিভাবকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আর নয় দেরী, প্রত্যেকদিন বাচ্চাকে স্কুলে পাঠাবো। সন্তনদের পড়ালেখার নিয়মিত তদারকি করবো। অভিভাবকরা বারবার স্কুলে সময় দিবো। আমরা যতবার স্কুলে আসবো, ততবার স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কোনরকম দলাদলি ও রাজনৈতিক প্রতিহিংসা আমাদের মধ্যে যেন না থাকে। আমরা এ স্কুলকে আগামীতে কলেজ হিসাবে দেখতে চাই।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বিশ্বমানের মেধাবী হিসাবে নিজেদের গড়ে তুলবে। তোমরা বিশ্ব বাজারে নিজেকে সেভাবে কর্মের উপযোগী হিসাবে গড়ে তুলতে শিক্ষা অর্জনে নিজেকে নিয়োজিত রাখবে। আজকে আমেরিকার বাজারে কম্পিউটার বা আইটি সেকশনে ইন্ডিয়ানরা অনেকে অবস্থান ধরে আছে, নিজেকে তারা সেভাবে গড়ে তুলেছে। আমরাও এগিয়ে যাচ্ছি, তাই আমাদেরকেও বিশ্বমানের মেধাবী হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে।
বুধবার দুপুরে ভান্ডারা ইউপি’র বেতুড়া দ্বি-মূখী বেতুড়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিদ্যালয়ের নবীণ বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান, এ+ (প্লাস) ও বৃত্তি প্রাপ্তদের ইউপি চেয়ারম্যান এর পক্ষ হতে পুরষ্কার ও সম্মাননা বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সহিদুর রহমান।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশীদ, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বীরবিক্রম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক অনীল বরুণ সরকার, বেতুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মহেশ চন্দ্র রায়, ভারাডাঙ্গী দাখিল মাদ্রসার সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাব, মনসুর আলী, মোঃ ফিরোজ প্রমূখ। অনুষ্ঠনে সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আব্দুল আজিজ।