পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয় দিনাজপুর এর আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে গতকাল বুধবার দিন ব্যাপী উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাট চাষী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর কৃষি খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তহিদুল ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মো. সাদেক, বিএডিসির উপ-পরিচালক বীজ বিপণন মো. মোজাফ্ফর হোসেন, সহকারী পরিচালক মো. মোসারফ হোসেন ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আফরাফ আলী। প্রশিক্ষণে ১০০জন পাট চাষী অংশগ্রহণ করেন।