প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বাড়ীর চারপাশে পরে থাকা জমিতে বৃক্ষ রোপন করতে হবে। কিন্তু অনেক সময় সেই বৃক্ষই মানুসের মৃত্যুর আশংকা হয়ে দেখা দেয়।
দিনাজপুর শহরের ঈদগাহবস্তি এলাকার সড়ক ভবনের পূর্ব দিকে পাকা রাস্তার ধারে ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীর চেম্বার ও ফাতেমা ফার্মেসী’র ভবনের উপর নেমে পরেছে জেলা পরিষদের জায়গায় প্রায় ৪০ বছরের পুরাতন রেইনট্রি (কড়াই) গাছের বিশাল ডাল। ফাটল ধরেছে সেই ডালে। যে কোন মুহুর্তে ভেঙ্গে পরে বহু মানুষের প্রাণ যেতে পারে। এ ব্যাপারে স্থানীয় দোকানদাররা এবং ভবনের মালিক বার বার জেলা পরিষদ কর্তৃপক্ষের নিকট অভিযোগ করা সত্ত্বেও গাছটি কাটছেনা তারা। ফলে ব্যবসায়ীরা আতঙ্কে দিন কাটাচ্ছে। তাদের ধারণা যে কোন সময় ঐ গাছের ডাল ভেঙ্গে পরবে বিল্ডিং অথবা মানুষের মাথায়। যদি ঐ গাছ কেটে দে’য়া না হয় তাহলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। সময় থাকতে গাছটি কেটে তাদের জান মালের নিরাপত্তা দিতে জেলা পরিষদ কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ভবনের মালিক।