দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩০০ জন মহিলাকে আয় বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয় বর্ধক আইজিএ প্রকল্পের আওতায় উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের মাধ্যমে মহিলাদের ওই প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক দপ্তর সূত্রে জানা যায় ২০১৮ সালের এপ্রিল মাস থেকে মহিলাদের জন্য টেইলারিং ও ক্রিস্টাল শো পিচ,ডেকোরেটেড ক্যান্ডেল মেকিং(মোমবাতি) ট্রেডের উপর ওই প্রশিক্ষণ শুরু করা হয়। সেই থেকে এ পর্যন্ত ৭টি ব্যাচে ৩০০ জন মহিলাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদ পত্র ও ৬ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এখনও প্রশিক্ষণের কাজ চলমান রয়েছে। অপরদিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা গত ৪ জুন২০১৮ তারিখে বদলি হয়ে যাওয়ার পর থেকে সেখানে আর কোন কর্মকর্তা দেয়া হয়নি। অতিরিক্ত দায়িত্বে রয়েছেন ফুলবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল।