দিনাজপুর কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নের প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ত্রান কার্যালয় অধীন ব্রীজ নির্মাণের কাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মিত্রবাটী দাড়ার উপরে ৩৬ লক্ষ টাকার ব্যয়ে ব্রীজের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর রহমান, ইউ.পি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী কুতুবউদ্দীন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান, এই সকল ব্রীজ নির্মাণের ফলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। এই সকল ব্রীজ নির্মাণের ফলে জনগণের চলাচলের সুবিধা হচ্ছে।