সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচীর আওতায় এমবিএসকে’র আয়োজনে এবং পিকেএসএফ এর সহযোগিতায় দিনাজপুর জেলার সদর উপজেলার পাঁচকুড় বিদ্যালয়ে ৩দিনব্যাপী বিজ্ঞান, কৃষি ও প্রযুক্তি এবং উদ্ভাবনী মেলা-২০২০ এ ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় সাংস্কৃতিক ক্রীড়া কর্মসূচীর আওতায় সমাপনী দিনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা, সচেতনতামূলক সাইক্লিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় গতকাল রোববার ১৫০ জন্য ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমবিএসকে’র নির্বাহী প্রধান মোসাঃ সুলতানা রাজিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার প্রমুখ।
সঞ্চালন করেন এমবিএসকে’র উপ-নির্বাহী মো. খালেদ মোশাররফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোগ্রাম কর্মকর্তা উপেন্দ্র নাথ রায়। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি হুইপ ইকবালুর রহিম এমপি মেলার স্টলগুলো পরিদর্শন করেন।