রোববার দিনাজপুরের ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, দিনাজপুর নাট্য সমিতির সাবেক সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী’র স্মরণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাবু। মির্জা আনোয়ারুল ইসলাম তানুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নাট্য সমিতির অধ্যক্ষ কাজি বোরহান, সেক্টর কমান্ডার ফোরাম দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, মরহুম তানু’র কন্যা ফারহানা আক্তার মুক্তি ও নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক জলিল আহম্মেদ, রবিউল আউয়াল খোকা, মোস্তফা নুরুল মতিন সৈকত, তারেকুজ্জামান তারেক, রাজিউর রহমান রাজু, কানিজ রহমান প্রমুখ। সঞ্চালন করেন নজরুল ইসলাম নাজু।
বক্তারা বলেন, মির্জা আনোয়ারুল ইসলাম তানু একজন আদর্শ সাংস্কৃতিক ব্যক্তি ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী কন্ঠস্বর। সমাজ বিনির্মাণের ক্ষেত্রে তার মতো একজন সৎ মানুষের এখন বড় অভাব। তার কর্মময় জীবনে যে চর্চাগুলো করে গেছেন সেই চর্চা আমাদের করতে হবে। আমাদের প্রজন্ম নাট্য শিল্পীদের কাছে তানু ভাইয়ের আদর্শ তুলে ধরতে হবে।
উল্লেখ্য মির্জা আনোয়ারুল ইসলাম তানু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, নাটক, আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়। এ ছাড়া নুর-এ-আফতাব রেসিডেন্সিয়াল স্কুল এর শিক্ষার্থীদের মঞ্চস্থ নাটক, মমতাজ উদ্দীনের রচনায় বাংলার চোখ খুদে নাট্য শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।