বিল্ডিংয়ের মালিক আর অর্থ-বিত্তশালী পরিবারও পেলো ঘূর্ণিঝড় বুলবুলের জন্য বরাদ্ধকৃত ত্রানের নগদ টাকা। আর প্রকৃত গরিব অসহায় মানুষ চোখের জল মুছে ফিরে গেলেন ঘরে।
রবিবার ২৬ জানুয়ারি সকাল ১০টায় পাথরঘাটার চরদুয়ানী হাইস্কুলে গিয়ে চোখে পরলো এমইচিত্র।
অক্সফাম ও কোডেকের সহায়তায় সংগ্রাম আয়োজিত নগদ টাকা ও সব্জীবীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের দেখতে পেয়ে গরিব ও অসহায় পরিবারের লোকজন এই অনিয়মের অভিযোগ তাদের কাছে তুলে ধরেন।
নাছিমা, ফিরোজা বেগম, বিশখা রানি ও রঙ্গিলা রানি (কনক) সহ বেশ কজন কান্নাজড়িত কন্ঠে বলেন চরদুয়ানী বাজারের পাশে বিউটির স্বামী শ্যামল মিত্রের বাড়ির বিল্ডিংয়ের কাজ চলছে,সে পেয়েছে গরীবের জন্য বরাদ্দের এই টাকা। চরদুয়ানী গ্রামের মেহেদী সহ অনেকের অভিযোগ থেকে জানা যায়,পরেশ ১৫ লক্ষ টাকার জমি বিক্রি করেও পেয়েছে বুলবুলে ক্ষতিগ্রস্থের টাকা। নাম না প্রকাশের শর্তে আরও জানাগেছে,চরদুয়ানী গ্রামের সুভাষ মাস্টারের স্ত্রী আরতী রানি পেয়েছে টাকা। গোপনসূত্র থেকে বলা হয়েছে,আরতী রানি ভারতে নিজবাড়ির জন্য বিল্ডিং করছে।একই অভিযোগ চরদুয়ানী বাজারের বড় মুদি দোকানদার শুভংকর হাওলাদারের মা হাসি রানীর বিরুদ্ধেও। ওই শুভংকরের বাড়িতে তাদের নিজস্ব বিল্ডিং রয়েছে,সেও পেলো ত্রানের টাকা। এলাকাবাসীর প্রশ্ন বুলবুলে শুভংকরদের ক্ষতি হলো কোথায় ? এছাড়াও তার মা হাসি রানি বর্তমানে চিকিৎসার জন্য ভারতে রয়েছেন। যাঁরা চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যাবার মতো স্বচ্ছলতা আছে তারাও পেয়েছে ত্রানের অর্থ।
অনুসন্ধানে জানাগেছে,চরদুয়ানী গ্রামের অবঃশিক্ষক নরেন্দ্রনাথ হাওলাদারের ছেলে রতন হাওলাদার তার খেয়ালখুশীমতো তালিকা তৈরি করে সংগ্রাম কর্তৃপক্ষের বরাবরে জমা দিয়েছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ থাকাসত্বেও সংগ্রাম কর্তৃপক্ষ দ্বায় নিতে রাজি নন।
রতন কখনো এনজিও সংগ্রামের পরিচয় দেন আবার কখনো চেয়ারম্যানের পরিচয় দেন বলেও অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।
সংগ্রমের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মাসুম ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন চরদুয়ানী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান।
চেয়ারম্যান খলিলুর রহমান জানান,প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবার বঞ্ছিত হয়েছে। এই কারণে ওই অনিয়মের তালিকার আমি প্রতিবাদ করেছি।
সংগ্রামের প্রকল্প পরিচালক মো. নূরুল্লাহ্ অনিয়মের ঘটনায় দুঃখপ্রকাশ করেন।
সংগ্রামের উপ-পরিচালক মিজানুর রহমান মানিক বলেন,রতন আমাদের কেউ নন। কিন্তু রতন দাবি করেন তিনি সংগ্রামের দেওয়া দায়িত্বই পালন করেছেন।
এদিকে তথ্যানুসন্ধানকালে দেখা যায় চরম অভাবী ভিটেমাটিহারা ওহাব আলীর স্বামী পরিত্যক্তা কন্যা কহিনুর,নূরজাহান,হোসেনের মেয়ে মিনারা,ছলেমান,খালেক,কাছেমের ছেলে ফুলমিয়া,সেকান্দার গাজী, কানন রানীদের মতো গরিব অসহায়রা তালিকায় আসেনি।
অথচ দঃচরদুয়ানী শাহিন মেম্বরের ওয়ার্ডে রশিদ বিশ্বাসের একই সংসারে আবু বিশ্বাস,ববুল বিশ্বাস সহ প্রায় ৩/৪ নামে পেয়েছে ত্রানের টাকা।
এঘটনায় গরিব পরিবারগুলোর মাঝে চরম হতাশা বিরাজ করছে।
উল্লেখ্য বুলবুলে ক্ষতিগ্রস্থ প্রায় ৫'শ পরিবারের জন্য জরুরি ত্রাণ হিসাবে নগদ ৫ হাজার টাকা ও সব্জীবীজ বিতরণ করা হয় ওই অনুষ্ঠানে।