তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসে রোববার উন্নত ব্যবস্থাপনায় প্রযুক্তি হস্তান্তর প্রদর্শনীর আওতায় ৩৬ জন সিআইজি সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় ওই প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ওই অনুষ্ঠানে সভাপতিত্বে করেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ্বাস। এ সময় উপকারভোগি সিআইজি সদস্য ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৩৬ জন সিআইজি সদস্যদের মধ্যে ১০ জন গাভী পালন, ১০ জন গরু পালন, ১০ ছাগল পালন ও ৬ জন মুরগি পালনকারীর মধ্যে ওই উপকরণ বিতরণ করা হয়।