বাকেরগঞ্জের কান্তা হাসান বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শের মোহাম্মদ কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। ক্রীড়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, দপ্তর সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, গারুড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এস এম কাইয়ুম খান, গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দীন তালুকদার মিন্টু, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা ছাত্র সমাজ সাধারণ সম্পাদক নয়ন হাওলাদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।