আশাশুনি উপজেলার শ্রীউলা আঞ্চলিক প্রেস ক্লাবের নব গঠিত কমিটির পরিচিতি সভা ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে নাকতাড়া কালিবাড়ি বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি শ্যামল বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আশাশুনি প্রেস ক্লাব সভাপতি জি এম আল-ফারুক, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এস এম আহসান হাবিব, বিআরডিবি চেয়ারম্যান আবদুল মান্নান, ঠিকাদার আঃ সালাম, আশাশুনি প্রেস ক্লাব সহ-সভাপতি আবদুল আলিম, দপ্তর সম্পাদক আকাশ হোসেন, সদস্য ফায়জুল কবির, ইউপি সদস্য ইয়াছিন আলি, আবদুর রব প্রমুখ। সবশেষে প্রেস ক্লাবের পক্ষ থেকে মুদ্রিত ইংরেজি বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়।